নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস-এর ৩ শূন্যের পৃথিবী ধারণা প্রচার ও প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণ – ২০২৪
দীর্ঘ ১৫০ কিলোমিটার পথ অতিক্রম করে চট্টগ্রাম কলেজ থেকে পটিয়া, গাছবাড়িয়া, আমিদাবাদ, লোহাগাড়া, হারবাং, চকোরিয়া, ঈদগাহ ও রামু হয়ে কক্সবাজার এসে থামলেন বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা রোভারের ক্রিস্টাল ওপেন স্কাউটস গ্রুপের তিন রোভার স্কাউট।
পরিভ্রমণকারীরা হলেন – তাসনীমূল হোসেন (২২), মোঃ আশরাফুল হক (২১) ও মোঃ মেহেদী হাসান (১৯)। তাঁরা গত ১৬ নভেম্বর থেকে ২০ নভেম্বর ২০২৪ পর্যন্ত এই ৫ দিনব্যাপী পদযাত্রা সম্পন্ন করেন।
রোভার প্রোগ্রাম সিলেবাস অনুযায়ী প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের পথে এটি তাঁদের অন্যতম গুরুত্বপূর্ণ কার্যক্রম। যাত্রাপথে তাঁরা জনগণের মাঝে পরিবেশ রক্ষা, দারিদ্র্য দূরীকরণ ও কর্মসংস্থানের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে তাঁরা নোবেল বিজয়ী ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রদত্ত “৩ শূন্যের পৃথিবী” ধারণা—শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ—এর বার্তা প্রচার করেন।
পথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, দর্শনীয় স্থান ও ঐতিহ্যবাহী জনপদে তাঁরা সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন এবং স্থানীয় ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে সমৃদ্ধ জ্ঞান অর্জন করেন।
২০ নভেম্বর ২০২৪ তারিখে কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে তাঁদের এই ১৫০ কিলোমিটার দীর্ঘ পদযাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
রোভার স্কাউটিং-এর সর্বশেষ ধাপ হিসেবে এ ধরনের পরিভ্রমণ একজন রোভারকে জাতীয় পর্যায়ের সর্বোচ্চ সম্মাননা “প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড” অর্জনের পথকে সুগম করে তোলে। এই এওয়ার্ডটি প্রদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি।
পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ – ২০২১
দীর্ঘ ১৫০ কিলোমিটার পথ চট্টগ্রাম থেকে গাছবাড়িয়া, লোহাগড়া, চকোরিয়া, রামু হয়ে কক্সবাজার এসে থামলেন ক্রিস্টাল ওপেন স্কাউটস্ -এর দুইজন রোভার।
রোভার প্রোগ্রাম অনুযায়ী ‘পরিভ্রমণকারী ব্যাজ’ অর্জনের জন্য এই পথ অতিক্রম করেন তারা।
পরিভ্রমণকারীরা হলেন – কিশোর কুমার (দলনেতা) ও ওয়াজাহাত উল্ল্যাহ আদদ্বীন (সদস্য)।
কিশোর কুমার বর্তমানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে অনার্স ৩য় বর্ষে অধ্যয়নরত এবং ওয়াজাহাত উল্ল্যাহ আদ্-দ্বীন ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাঁরা ৮ জানুয়ারী, ২০২১ তারিখ তাদের পদযাত্রা শুরু করেন ।পাঁচ দিনব্যাপি এই প্রোগ্রামে তারা চট্টগ্রাম থেকে গাছবাড়িয়া, লোহাগড়া, চকোরিয়া, রামু হয়ে কক্সবাজার পযর্ন্ত পায়ে হেঁটে পরিভ্রমণ করে। এই সময় সমাজ সচেতনতামূলক ২ টি স্লোগান তারা বহন করেছে
- মাদকমুক্ত সমাজ চাই, পরিবার ও সমাজে শান্তি চাই।
- স্বাস্থ্যবিধি মেনে চলি কোভিড-১৯ থেকে দূরে থাকি।
পরিভ্রমণ পথে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ অফিস ইত্যাদি পরিদর্শন করবে এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয় এবং ১২ ই জানুয়ারী, ২০২১ কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎকারের মধ্য দিয়ে এ পদযাত্রা শেষ হয়।
– কিশোর কুমার, সিনিয়র রোভার মেট, ক্রিস্টাল ওপেন স্কাউটস


