ফল ও ঘুড়ি উৎসব ২০২৫

আয়োজনে: ক্রিস্টাল ওপেন স্কাউটস গ্রুপ
তারিখ: ৫ জুলাই, ২০২৫
স্থান: শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা

রঙিন ঘুড়িতে আকাশজুড়ে উড়েছিল স্বপ্ন, আর মুখে মুখে মিষ্টি ফলের স্বাদে ছড়িয়েছিল আনন্দ। এই দিনটিতে শুধু খাওয়া বা খেলাই নয়, ছিল শেখা, ছিল হেসেখেলে একসাথে সময় কাটানো। আয়োজনটি হয়ে উঠেছিল এক অসাধারণ দিন, যেখানে প্রকৃতি, বৃষ্টি, মজা আর বন্ধুত্ব মিলেছিল এক সুতোয়।